দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া এক কিশোরীকে অপহরণের ১২দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা থেকে গত ১২মে সকালে অপহরন করা হয় ওই শিক্ষার্থীকে। গ্রেপ্তারকৃতরা হলেন, আড়িয়ারা এলাকার রেজাউল শেখের ছেলে হৃদয় শেখ (২৫) ও আমডাঙ্গা গ্রামের আলতাব মোল্লার ছেলে মোনায়েম মোল্যা (৪৭)। গত রাতে মোনায়েম মোল্যাকে গ্রেপ্তার করা হয়।
প্রধান অভিযুক্ত হৃদয় শেখকে রোববার (২৪ মে) সকালে লোহাগড়া থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত ১২ মে সকাল ৭টার দিকে মরিয়ম তাসনিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন ১৩ মে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জানা যায়, বাড়ির পূর্ব পাশের পাকা সড়কে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সোনিয়া বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় হৃদয় শেখ, রেজাউল শেখ, চায়না বেগম, রহিম মোল্যাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, অপহরণের পর নাবালিকাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুতই সব আসামিকে গ্রেপ্তার করা যাবে।
এমএম/